• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নওগাঁয় স্বল্পগভীরেই চুনাপাথরের সন্ধান

নওগাঁ: জেলার বদলগাছীতে খনিজ সম্পদের বিস্তৃতি ও মজুদ যাচাইয়ের জন্য খননকৃত কূপের চেয়ে স্বল্পগভীরে পাওয়া গেলো চুনাপাথরের সন্ধান। এজন্য এলাকার উন্নয়নের অগ্রযাত্রার সম্ভাবনাও আরো এক ধাপ এগিয়ে গেলো।

সরেজমিনে ও সূত্রে জানা যায়, গত বছর ২০১৬ সালের মার্চের দিকে এই উপজেলার তাজপুরে প্রথম কূপ খননের কাজ শুরু করা হয়। প্রথম কূপ খননকালে প্রায় ২ হাজার ৭১৪ ফুট নিচে চুনাপাথরের সন্ধান পাওয়া যায়। এ সময় প্রায় ২ হাজার ৮২০ ফুট গভীর কূপ খনন করা হয়। এ স্থানে চুনাপাথরের পুরুত্ব ধরা হয়েছে প্রায় ১০০ ফুট। আশপাশের ৫০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এ খনির বিস্তৃতি রয়েছে বলে ধারণা করে জিএসবি কতৃপক্ষ। সেজন্য খনির বিস্তৃতি যাচাইয়ে তাজপুর থেকে প্রায় দুই কিলোমিটার উত্তর-পশ্চিমে পারসোমবাড়ি বাজারের ঠিক ৫০০ মিটার পূর্বে ভগবানপুরে দ্বিতীয় কূপ খননের উদ্যোগ নিয়ে গত বছরের নভেম্বর মাস হতে সেখানে দ্বিতীয় কূপ খনন কাজ শুরু করে। এরইমধ্যে ২১৬০ ফুট পর্যন্ত কূপ খনন করা হয়েছে। ২১০৯ ফুট খননেই পাওয়া গেছে চুনাপাথর যা প্রথম কূপ হতে ১০৬ ফুট উপরে অবস্থিত।

জিএসবি কর্মকর্তারা জানিয়েছেন, ভগবানপুরে চুনাপাথর ছাড়াও কয়লাসহ অন্যান্য মূল্যবান খনিজ সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাজপুরের তুলনায় ভগবানপুরে অপেক্ষাকৃত কমগভীরে খনিজ সম্পদ পাওয়া যাওয়ায় এ এলাকার উন্নয়নের সম্ভাবনা আরও ত্বরানিত হলো।

সংস্থাটির উপ-পরিচালক (ড্রিলিং প্রকৌশল) খন্দকার রবিউল ইসলাম জানান, ভগবানপুরে দ্বিতীয় কূপ প্রায় ৩ হাজার ফুট পর্যন্ত খনন করা হবে। তবে বিশেষ কারণে খনন কাজ বর্তমান কয়েক দিন হতে বন্ধ আছে।

সংশ্লিষ্টরা জানান, ২০১৩-১৪ অর্থবছরে বদলগাছীর তাজপুরসহ আশপাশের এলাকায় প্রাথমিক জরিপ চালায় জিএসবি। ওই জরিপে গবেষকরা এই এলাকায় ভূগর্ভে মূল্যবান খনিজ সম্পদের সন্ধান পান। প্রাথমিক জরিপের সেই সূত্র ধরে ২০১৫-১৬ অর্থবছরে তাজপুরে স্তরতাত্ত্বিক তথ্য সংগ্রহে প্রথম কূপটি খনন শুরু করে চুনাপাথরসহ অন্যান্য খনিজ সম্পদের সম্ভাবনা পাওয়ায় দ্বিতীয় কূপ খননের সিন্ধান্ত নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ