• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডাকাতদের মারপিটে দুই পুলিশ আহত

নওগাঁ: জেলার পোরশায় ডাকাতদের মারপিটে বিপ্লব হোসেন ও রবিউল ইসলাম নামে পুলিশের দুই এএসআই আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে উপজেলা হাতিখোঁজা ব্রিজের কাছে এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় থানা সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনের জন্যে থানা থেকে সোমবার রাতে ওই দুই এএসআই একটি মোটরসাইকেল যোগে বের হন। রাত সাড়ে আটটার দিকে হাতিখোঁজা ব্রিজের কাছে পৌঁছালে দেশীয় অস্ত্রে সজ্জিত ১৫/১৬ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল তাদের গতি রোধ করে। এক পর্যায় ডাকাতরা বিপ্লব হোসেন ও রবিউল ইসলামকে মারপিট শুরু করলে তারাও ডাকাতদের কাছ থেকে একটি লোহার রড ছিনিয়ে নিয়ে মারপিট শুরু করেন। এমতাবস্থায় রাস্তার পথচারীরা এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যায়। এতে বিপ্লব হোসেনের নাক কেটে গেছে এবং রবিউল ইসলামের বুকে আঘাত পেয়েছেন। রাতেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পোরশা থানার ওসি মোসব্বরুল ঘটনার সত্যতা করে বলেন, ‘বর্তমানে তাদের চিকিৎসা চলছে। তবে অবস্থা আশঙ্কামুক্ত।’ তিনি আরো জানান, ডাকাতদের দেশীয় অস্ত্রের মুখেও প্রতিরোধ গড়ে তোলায় এএসআই বিপ্লব হোসেন ও রবিউল ইসলামের কাছ থেকে কোন মালামাল লুট করতে পারেনি। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ