• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আগুনে তিনটি বাসা পুড়ে ছাই

নওশাদ আনসারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলার ইসলামবাগ এলাকা বড় মসজিদের পাশে অগ্নিকান্ডে ৩টি সেমি পাকা বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ২০শে ফেব্রুয়ারী রাত ৯.৪৫ টার দিকে মোঃ খোরশেদ আলমের রান্না ঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের মাধ্যমে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাড়ীটিতে থাকা দামী জিনিসপত্র কাপড়, খাট, সোফা, টিভি, গহনা সহ প্রয়োজনীয় প্রায় সব জিনিস পুড়ে যায়। তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সৈয়দপুর ফায়ার স্টেশন অফিসার মিরাজুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে মাধ্যমে রান্না ঘর থেকে হয়েছে। তবে তিনি আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতির পরিমাণ বললেও বাড়ীর বাসিন্দা খোরশেদ আলম জানান এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

নওশাদ আনসারী
০১৯২৫৪০৪৮৪০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ