• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে বেস্ট কেয়ার হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭ উপলক্ষে বেষ্ট কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হসপিতাল লিমিটেড’র আয়োজনে ও উপশহরস্থ মিতালী সংঘের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প মঙ্গলবার মিতালী সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফ্রি প্রেসক্রিপশন, ফ্রি ব্লাড গ্রুপিং, ফ্রি ডায়াবেটিকস চেকআপ, মেডিসিন, ডায়াবেটিস হরমোন, বাত-ব্যথা, গাইনী, সার্জারী, নাক-কান-গলা ও দন্ত রোগসহ অন্যান্য রোগের চিকি]সাসেবা প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকার বারডেমের মেডিসিন, ডায়াবেটিকস, থাইরয়েড ও হরমোন চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান, দিনাজপুর মেডিকেল কলেজে মেডিসিন চিকিৎসক ডা. গৌতম কুমার দেব শর্মা ও ডা. আহসান আলী সরকার বকুল, রংপুর মেডিকেল কলেজের মহিলা ও শিশু রোগ চিকিৎসক ডা. মুর্শিদা পারভীন মিশু, দিনাজপুর মেডিকেল কলেজের মহিলা ও শিশু রোগ চিকিৎসক ডা. ফারজানা হাবিব, বিএসএমএমইউ’র ওরাল ও ডেন্টাল চিকিৎসক ডা. মো. মাসুদুল হক সরকার, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী চিকিৎসক ডা. ফরহাদ আহমেদ, বিএসএমএমইউ’র নাক-কান ও গলা বিশেষজ্ঞ ডা. মো. মাহফুজুল হক প্রমূখ চিকিৎসকগন রোগির ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে দিনাজপুর বেষ্ট কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হসপিতাল লিমিটেড’র চেয়ারম্যান মো. আনিসুল হক জুয়েল, উপশহর মিতালী সংঘের সভাপতি আলহাজ্ব মো. শহিদুল হক সেন্টু, ফ্রি মেডিকেল ক্যাম্পের আহবায়ক ও মিতালী সংঘের সদস্য মো. নুর আলম নান্নু, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর ও মিতালী সংঘের সদস্য আবু তৈয়ব আলী দুলাল, মিতালী সংঘের সদস্য মীর রফিকুল আহসান আজম, মো. সোহেল জামান, মো. রাশেদ বাবুসহ মিতালী সংঘের অন্যান্য সদস্য ও অতিথি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ