• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর ও পীরগঞ্জে হামদর্দের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

দিনাজপুর প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭ উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ দিনাজপুর শাখার উদ্যোগে মঙ্গলবার চারুবাবুর মোড়স্থ হামদর্দ কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত গরিব, অসহায় ও দুঃস্থ রোগিদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারী বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. রিপন কুমার দাস, বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মোর্শেদুল আলম চৌধুরী রোগিদের চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় অনুষ্ঠানের অতিথি সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আলী আকবর, হামদর্দ দিনাজপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. ফজলে এলাহী বাবু, হামদর্দ দিনাজপুর শাখার মেডিকেল অফিসার হাকিম মো. আনোয়ার হোসেন, সহকারী মেডিকেল অফিসার হাকিম লাকী পারভীনসহ হামদর্দের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক গরিব, অসহায় ও দুঃস্থ রোগির মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলায় আন্তর্জতাকি মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে হামদর্দ পীরগঞ্জ শাখা বিনা মুল্যে ঔষধ বিতরণ করেছে। হামদর্দ আজ দুপুরে তাদের পীরগঞ্জ শাখা অফিসে অর্ধ শতাধিক  দরিদ্র রোগীদের মাঝে বিনা মুল্যে চিকিৎসা ঔষধ প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতির আহবায়ক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম রব্বানি, হামদর্দ শাখা ব্যবস্থাপক আসাদুল্লাহ খন্দকার, হামিক মোঃ রাসেল মিয়া, অনলাইন প্রেসক্লাবের সদস্য সবুজ আহম্মেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ