• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজারহাট থানার এস আই মিন্টু চন্দ্র বণিক, মোস্তফা কামাল ও শামীম হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকায় পরিত্যক্ত একটি টিনশেড ঘরে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জুয়া আইনে বুধবার দুপুরে একটি মামলা রুজু করে।  গ্রেপ্তারকৃতরা হল-শ্রী নারায়ণ চন্দ্র রায় (২৮), ইউনুছ আলী (৩৫), ফারুক হোসেন (২৩), রফিকুল (২২), সাইদুল (৩৫), আজিজার রহমান (৫৫)।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান বলেন, আটককৃত ৬ জুয়াড়ি বুড়িরহাট এলাকায় দীর্ঘদিন ধরে জনৈক বাবু মিয়ার পরিত্যক্ত একটি টিনশেড ঘরে জুয়া খেলে আসছিল। জুয়া ও মাদক বিরোধী থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ