• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহ পৌর ভুমি সহকারী কর্মকর্তাসহ ৯ কর্মচারী বরখাস্ত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ পৌর ভুমি অফিসের সহকারী কর্মকর্তাসহ ৯ কর্মচারীকে একযোগে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার আকস্মিক ভাবে ঝিনাইদহ পৌর ভুমি অফিস পরিদর্শনে গিয়ে তাদের বরখাস্ত করেন। বিষয়টি গোপন রাখা হলেও বুধবার অফিসে জানাজানি হয়ে পড়ে।
ঝিনাইদহ সদর উপজেলার এসিল্যান্ড উসমান গনি খবরের সত্যতা স্বীকার করে জানান, তাদের কাজে ত্রুটি বিচ্যুতি পাওয়ায় এই শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সাময়িক ভাবে বরখাস্তারা হলেন, ভুমি সহকারী কর্মকর্তা এম এ কাইয়ূম মুক্ত, রিনা সুলতানা, ফকরুল ইসলাম, তপু রায়হান, মিলন, শরিফুল ইসলাম, গোলাম মোস্তফা, তোরাব আলী ও আব্দুর রশিদ। এর মধ্যে ভুমি সহকারী কর্মকর্তা এম এ কাইয়ূম মুক্তকে হলিধানী বদলীর আদেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সাময়িক বরখাস্তকৃতরা কেও মুখ খোলেন নি। তবে হাটের জমির মধ্য দিয়ে রাস্তা হওয়া এবং সরকারী সম্পদ রক্ষায় ব্যার্থতার কারণে জেলা প্রশাসন বিষয়টি সহজ ভাবে নেন নি বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ