• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘সাধারণ কয়েদিরা মোবাইলে কথা বলতে পারবে’

ঢাকা: কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন জানিয়েছেন, শীঘ্রই সাধারণ কয়েদিরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলার সুযোগ পাবেন। তবে টপ টেরর বা শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিরা এ সুবিধা পাবে না।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারা অধিদফতরে কারা সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এসময় তিনি বলেন, “গত বছরের ১০ এপ্রিল কেরানীগঞ্জে নতুন কেন্দ্রীয় কারাগার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বন্দিদের জন্য এ প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-টু-আই প্রোগামের আওতায় কারাবন্দিদের ফোনে কথা বলা সংক্রান্ত ‘প্রিজন লিংক’ প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পায়। নিরাপত্তা নিশ্চিত করে খুব শিগগিরই এর প্রক্রিয়া শুরু হবে। প্রথমে কোন বন্দি কারাগারের আসলে তার নথিপত্র ব্যবস্থা করা হয়। বন্দিদের কাছ থেকে দুটি নম্বর রেজিস্টারে নথিভুক্ত করা হয়। এ দুটি নম্বর বাবা-মা কিংবা স্ত্রী-সন্তানের হতে হবে।”
আইজি প্রিজন বলেন, ‘বন্দিরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় তা মনিটরিংয়ের জন্য গোয়েন্দা সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন এবং তাদের কথোপকথন মনিটরিং করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত মন্ত্রিসভার আগামী বৈঠকে এর চূড়ান্ত অনুমোদনের পর আমরা এই প্রকল্পটি চালু করবো। আশা করছি আগামী এক মাসের মধ্যেই এটি কার্যকর করা সম্ভব হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ