• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ভাসমান খাচায় মাছ চাষ পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার মোহনপুর রাবার ড্যামে আত্রাই নদীতে মৎস অধিদপ্তরের তত্ত্বাবধানে সুষম খাদ্য প্রয়োগের মাধ্যমে প্রবাহমান পানিতে ভাসমান খাচায় মাছ চাষ পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহ্মুদ আলী এমপির সাথে ইউপরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সকালে “ভিজিট বাংলাদেশ” প্রোগ্রামের আওতায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহ্মুদ আলী এমপির সাথে ইউপরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান ও রাষ্ট্রদুত মি. পিয়েরি মায়াদো, ব্রিটিস হাই কমিশনার এলিসন ব্ল্যাক, জার্মান রাষ্ট্রদূত থমাস হেইনরিক প্রিঞ্জ, নেদারলেন্ডের রাষ্ট্রদূত লিয়নি কুয়েলেনার ও ডেনমার্কের রাষ্টদূত মিকায়েল হেনরী উইথনার দিনাজপুর সদর উপজেলার মহনপুর রাবার ড্যাম আত্রাই নদীতে মৎস অধিদপ্তরের তত্ত্বাবধানে সুষম খাদ্য প্রয়োগের মাধ্যমে প্রবাহমান পানিতে খাচায় মাছ চাষ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, জেলা মৎস কর্মকর্তা শাহ ইমাম জাফর সাদেক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা কালিপদ রায়, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা জেড এইচ মো. আলী শামীম, খানসামা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল আযম লায়ন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন, শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ জামাল সরকার, শংরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক চৌধুরী প্রমুখ।
এর আগে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আওতায় জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ক্ষুদ্র জাতীসত্তা ও নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে ৩ লক্ষ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করেন চেক বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ