টাঙ্গাইল : টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় শহিদ উল্লাাহ (৫২) নামের এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার আশেকপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূইয়া জানায়, বৃহস্পতিবার ৩টার দিকে মহাসড়কের আশেকপুর এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় এক জনের লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এসময় লাশের সাথে পরিচয় পত্র থেকে জানা যায় সে ফেনী জেলার দাগন ভূইয়া উপজেলার তোফাজ্জল হোসেন এর ছেলে শহিদ উল্লাহ। সে সৌদি আরবে চাকরী করতো, কয়েকদিন পূর্বে দেশে এসেছে। তবে প্রাথমিক ভাবে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।