• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

লিবিয়ার বাংলাদেশ মিশনে গুলি, রক্ষা পেলেন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলিস্থ বাংলাদেশ মিশনে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে অজ্ঞাত অস্ত্রধারীরা বাংলাদেশ মিশনে চলমান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করে। ভারী অস্ত্রের ঐ গুলি দেয়াল ভেদ করে দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) মোহাম্মদ মোজাম্মেল হকের কাছে এসে পরে।

রাষ্ট্রদূত মিডিয়াকে জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দুই পর্বের অনুষ্ঠানের শুক্রবার ছিল সমাপনী পর্ব। সেখানে বাংলাদেশ কমিউনিটির নারী, পুরুষ শিশুসহ প্রায় দেড় শতাধিক উপস্থিতি ছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই মিশনের বাইরে দাঁড়িয়ে অজ্ঞাত অস্ত্রধারীরা অনুষ্ঠানস্থল লক্ষ্য করে গুলি চালায়।

রাষ্ট্রদূত জানান, অস্ত্রধারীদের গুলি শুরু হওয়ার পর কর্তব্যরত স্থানীয় পুলিশ পালিয়ে যায়। আচমকা ঐ গুলির ঘটনায় হকচকিত উপস্থিত কূটনীতিক, কর্মকর্তা ও অতিথিরা দূতাবাসের ভেতরে গিয়ে আত্মরক্ষা করে।

রাষ্ট্রদূত আরও জানান, যুদ্ধকবলিত লিবিয়ায় বর্তমানে তিনটি সরকার রয়েছে। এর মধ্যে ত্রিপোলিতেই দুটি। একটি জাতিসংঘ সমর্থিত ইউএনএ সরকার, অপরটি জিএনসি সরকার। গুলির বিষয়টি ঢাকাকে জানানো হয়েছে। ত্রিপোলির দুই সরকারকেই বিষয়টি জানানোর চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ