• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বৃহত্তম দ্বীনি মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন

নওশাদ আনসারী: নীলফামারীর সৈয়দপুরে বৃহত্তম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরীয়া তাহেরীয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে অধ্যক্ষ আব্দুর রউফ এর সভাপতিত্বে ২৪শে ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় সৈয়দপুরস্থ ইসলামবাগ ফিদা আলী মাঠে আয়োজন করা হয় এক নুরানী মিলাদ মাহফিলের।
ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মোহম্মদ আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবে এলাহী, অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, হিটলার চৌধুরী ভলু, গোলজার আশরাফী, রিদওয়ান আশরাফী, আলহাজ্ব জুবায়ের এমাদী, দিলনেওয়াজ খান, এ্যডভোকেট কামরুল হক, শাহিদ আল কাদেরী, আব্দুল্লাহ আল মামুন, আরমান হোসেন, মুরাদ কাদেরী, হায়দার আলী এমাদী, আনোয়ার আশরাফী, খালিদ আজম সহ সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামাআত এর অন্যান্য সদস্যবৃন্দ।
হাজার হাজার সুন্নি জনতার উপস্থিতিতে স্মরণকালের বৃহত্তর সুন্নি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রধান অতিথী আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, সৈয়দপুরে হতে যাওয়া বৃহত্তম এই ইসলামিক ইউনিভার্সিটি এখন থেকে উত্তরবঙ্গে আহলে সুন্নাতের প্রতিনিধিত্ব করবে। এরুপ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উত্তরবঙ্গের মধ্যে হওয়া খুবই জরুরী ছিল এবং এটির জন্য সৈয়দপুরেই মাননসই জায়গা। তিনি এই জমিতে নির্মাণাধীন ইসলামিক ইউনিভার্সিটি, মসজিদ, খানকাহ শরিফ নির্মানে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
উল্লেখ্য উত্তরবঙ্গে দ্বীনি শিক্ষা প্রচার ও প্রসারের জন্য একটি বৃহত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করে বাংলাদেশ আঞ্জুমান-এ-রাহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাষ্ট সৈয়দপুরের ইসলাম বাগ ফিদা আলী মাঠ সংলগ্নে ১৩২ শতক জমি খরিদ করে। গাউসিয়া কমিটি সৈয়দপুর শাখার সহ-সাধারণ সম্পাদক আরমান হোসেন জানান, আওলাদে রাসুল হযরাতুল আল্লামা তাহের শাহ এর ফয়জে আজ সৈয়দপুরে আমরা সর্ববৃহত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করতে যাচ্ছি। পর্যায়ক্রমে উত্তর বঙ্গের সর্ববৃহৎ সহি আক্বীদা ভিত্তিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ. ইসলামিক ইউনিভার্সিটি নির্মান করা হবে এবং ভবিষ্যতে আরো জমি ক্রয় করে প্রতিষ্ঠানটি সম্প্রাসারন করা হবে।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিখ্যাৎ মিশরের আল আজহার ইউনিভার্সিটির তলবা জনাব আব্দুর রহিম সাহেব। পরে মিলাদ ও সালাতো সালাম শেষে বিশ্বে নির্যাতিত মুসলমান ও  দেশ জাতীর কল্যানে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ