• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলি সীমান্তে বিজিবির নারী সদস্য মোতায়েন

মাহবুবুল হক খান, দিনাজপুর: প্রথমবারের মত দিনাজপুরের হিলি সীমান্তে ১৩ জনের নারী বিজিবি সদস্যকে মোতায়েন করেছে বিজিবি। নারী সদস্যরা সীমান্তে নারী-শিশু পাচার, মাদক  চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে নজরদারি বৃদ্ধি করতে পুরুষ সদস্যের পাশাপাশি দায়িত্ব পালন করবেন।
নারী বিজিবি সদস্যরা হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীদের নাম, ঠিকানা রেজিস্ট্রারে লিপিবদ্ধসহ যাতায়াতরত নারী ও তাদের ব্যাগেজ তল্লাশি করবেন।
গত ২২ ফেব্রুয়ারী থেকে বিজিবির নারী সদস্যদের হিলি সীমান্তের চেকপোস্টে গেটে মোতায়েন করা হয়। নারী বিজিবি সদস্যা সেলিনা, শাহিদা, আসমা, ইশমা খাতুন সাংবাদিকদের জানান, ‘প্রশিক্ষণ শেষে প্রথমে আমরা জয়পুরহাট ব্যাটালিয়ন হয়ে দিনাজপুরের হিলি সীমান্তে দায়িত্ব পালন করছি।’
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার মাহবুব আলম জানান, গত ২১ ফেব্রুয়ারি ১৩ জনের নারী বিজিবি দলটি হিলিতে আসেন। গত ২২ ফেব্রুয়ারী থেকে তারা সীমান্তে দায়িত্ব পালন শুরু করেছেন। সীমান্ত এলাকা দিয়ে অনেক নারী চোরাকারবারী যাতায়াত করে থাকে। এসব নারীকে বিজিবির পুরুষ সদস্যরা তল্লাশি করতে পারেন না। আবার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে অনেক পাসপোর্টধারী যাত্রীও বৈধপথে অবৈধ পণ্য নিয়ে দেশে প্রবেশ করে থাকেন। সন্দেহ হওয়া সত্ত্বেও তাদের পুরুষ বিজিবি দিয়ে তল্লশি করা সম্ভব হয় না। এসব কারণে সীমান্তে পুরুষ সদস্যের পাশাপাশি নারী বিজিবি সদস্যের একান্ত প্রয়োজন ছিল।’
তবে এসব নারী সদস্যরা রাতে কোন ডিউটি করবেন না উল্লেখ করে ক্যাম্প কমান্ডার মাহবুব আলম আরো জানান, নারী সদস্যরা শুধুমাত্র দিনের বেলায় দু’শিফট করে হিলি সীমান্তের চেকপোস্ট গেটসহ সীমান্তের বিভিন্ন পোস্টে দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ