• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কলেজছাত্রীদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সকল সরকারি কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য আলাদা প্রকল্প গ্রহণ করা হয়েছে। কলেজগুলোতে ছাত্রী হোস্টেল নির্মাণের জন্যও প্রকল্প নেয়া হয়েছে।

রবিবার রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী সরকারি কলেজ অধ্যক্ষ সম্মেলন ও কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কলেজগুলোতে শিক্ষার উন্নত পরিবেশ তৈরিতে অধ্যক্ষগণকে টিম লিডার হিসেবে কাজ করতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ যাতে বজায় থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, সরকার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

শিক্ষকতা শুধু পেশা নয়, এটা পেশার চেয়ে বেশি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা শিক্ষককে অনুসরণ করে, অনুকরণ করে। শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকের ভূমিকাই মুখ্য। শিক্ষকদের পাঠদানের দক্ষতা বাড়াতে হবে।

তিনি বলেন, উচ্চশিক্ষা মানে জ্ঞানচর্চা, গবেষণা এবং নতুন জ্ঞান সৃষ্টি করা।

শিক্ষামন্ত্রী বলেন, সকল সরকারি কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য আলাদা প্রকল্প গ্রহণ করা হয়েছে। কলেজগুলোতে ছাত্রী হোস্টেল নির্মাণের জন্যও প্রকল্প নেয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ আলমগীরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তৃতা রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ