• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে পাভেল রহমানের সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিখ্যাত ফটো সাংবাদিক পাভেল রহমান’র দুই দিনব্যাপী একক সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান এমপি।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ১২টায় দিনাজপুর শহরের বালবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে এই সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী। এ সময় সাংবাদিক পাভেল রহমান ফটো সাংবাদিকতার কিংবদন্তি উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান এমপি বলেন, পাভেল রহমানের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশের ইতিহাস-ঐতিয্য সম্পর্কে জানতে পারবে। কারণ তিনি তাঁর জীবনের ভাললাগা দিকগুলো সংবাদচিত্রের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। তাঁর জগৎ বিখ্যাত ছবি ইতিহাসের জন্ম দিয়েছে। তাঁর কর্ম যদি কারো হৃদয়ে দাগ কাটে তাহলে তিনি হবেন একজন স্বার্থক মানুষ।
দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আলহাজ্ব মো. আজিজুল ইমাম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফঠো সাংবাদিক পাভেল রহমান, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ প্রমূখ।
অনুষ্ঠানে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক দর্শক সংবাদচিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাত ৮টায় দুই দিনব্যাপী সংবাদচিত্র প্রদর্শনী শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ