• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৌন্দর্যের লীলাভূমি “বরিশালের গুঠিয়া মসজিদ”

সিসি নিউজ: আমাদের দেশের প্রতিটি অঞ্চলেই দেখার মতো আছে অনেক কিছু। কোথাও প্রকৃতির অপূর্ব সৌন্দর্য মুগ্ধ করে মনকে আবার কোথাও মানব সৃষ্টি হতবাক করে দেয় আমাদের। বাংলাদেশের অন্যতম সুন্দর জেলা বরিশালে দুই ধরণের সৌন্দর্যেরই দেখা পাবেন আপনি। এখানে যেমন আছে দূর্গাসাগর দিঘি, শাপলা গ্রাম তেমনি আছে অনন্য সুন্দর স্থাপনা গুঠিয়া মসজিদ।

বরিশালের উজিরপুরে চাংগুরিয়া গুঠিয়াতে এই মসজিদের অবস্থান। গুঠিয়া মসজিদ হিসেবেই বেশি পরিচিত হলেও এর প্রকৃত নাম বায়তুল আমান জামে মসজিদ। এর সাথে আছে একটি ঈদগাহ কমপ্লেক্স। অপূর্ব সুন্দর এই মসজিদটির প্রতিষ্ঠাতা ও রূপকার এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

১৪ একর জমির ওপর স্থাপিত এই মসজিদটি নির্মাণে প্রায় দুই লাখ দশ হাজার শ্রমিক অক্লান্ত পরিশ্রম করেন। নির্মাণে সময় লেগেছিল দীর্ঘ তিন বছর। এর ঈদগাহের ধারণক্ষমতা ২০ হাজারেরও বেশি। কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডানে বড় পুকুর। পুকুরের পশ্চিম দিকে মসজিদ। মসজিদ লাগোয়া মিনারটির উচ্চতা ১৯৩ ফুট।

মসজিদের স্তম্ভটি বিশ্বের বিভিন্ন পবিত্র স্থানের মাটি ও জমজমের পানি দিয়ে তৈরি করা হয়েছে। যেসব স্থান থেকে মাটি সংগৃহীত হয়েছে সেগুলো হলো কাবা শরীফ, আরাফাতের ময়দান, মুযদালিফাহ, ময়দানে মিনা, জাবালে নূর পাহাড়, জাবালে সূর পাহাড়, জাবালে রহমত পাহাড়, নবীজীর জন্মস্থান, মা হাওয়া এর কবরস্থান, মসজিদে রহমত, মসজিদ এ কু’বা, ওহুদের যুদ্ধের ময়দান, হযরত হামজা (রাঃ) এর মাজার, মসজিদে আল কিবলাতাইন, মসজিদে হযরত আবু বক্কর (রাঃ), জান্নাতুল বাকী, মসজিদে নববী, জুলহুলাইফা-মিকাত, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) এর হাতের লেখা তাবিজ ও মাজারে পাওয়া দুটি পয়সা এবং হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রহঃ) এর মাজারের মাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ