• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হুইপ ইকবালুর রহিমকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই ইকবালুর রহিমকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান।

দিনাজপুরে নিজের নির্বাচনী এলাকায় বৃদ্ধাশ্রম ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য পল্লী বানিয়ে ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশনের (ডব্লিইউএলএফ) পুরস্কার পেয়েছেন সংসদ সদস্য ইকবালুর রহিম।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত ২৩ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন‌্য ২০১৭ সালের ‘সোশাল ইনোভেটর’ ক্যাটাগরিতে তিনি এই পুরস্কার পেয়েছেন।

ছয় কোটি টাকার বেশি অর্থ ব্যয়ে ১২৫টি ঘর নির্মাণ করে ১২৫ জন তৃতীয় লিঙ্গের মানুষকে সেখানে পুনর্বাসিত করা হয়েছে। পুনর্বাসিত হিজড়াদের জন‌্য সেখানে পুকুরে মাছ চাষ, গাভী পালন, হস্তশিল্প ও বিউটি পার্লারে কাজের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এছাড়া ইকবালুর রহিম ২৫ জনের আবাসন ব্যবস্থা সম্বলিত একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেছেন বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। বিডিনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ