• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিরপুরে অবৈধ গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত

মোহাম্মদ সাইফ, ঢাকা: মিরপুর পল্লবীর পাশে অবস্থিত দুয়ারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক হাজারেরও বেশি অবৈধ গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুয়ারিপাড়া বাসস্ট্যান্ড এলাকাতেই প্রায় ৪০০ ফুটেররও বেশি অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ করা হয়। অভিযানের নেত্রীত্বদেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী। সোমবার পল্লবী থানা পুলিশের সহযোগীতায় ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড দিনব্যাপী এই যৌথ অভিযান পরিচালনা করেছে।

সোমবার সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে ওই এলাকার চারটি স্থানে বাসাবাড়ি, দোকানপাট ও কারখানার প্রায় এক হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় গ্যাস সঞ্চালনের অবৈধ পাইপ ও মালামালও জব্দ করা হয়। এই বেপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী বলেন, অবৈধ গ্যাসলাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে। এভাবে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে।উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ঢাকা মেট্রো–৬ শাখার ব্যবস্থাপক রেজাউল হক, মনিরুজ্জামান, উপব্যবস্থাপক মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ