• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জগন্নাথপুরে স্কুলছাত্রের মৃত্যু, আটক ৭

সুনামগঞ্জ: জেলার জগন্নাথপুর উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে শুকুর আলী (৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে সাতজনকে আটক করেছে পুলিশ।

শুকুর আলী জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের মজর আলীর ছেলে। সে স্থানীয় কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি ছাত্র ছিল।

মজর আলী জানান, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গ্রামের পাশের হাওরে ছেলেকে আহত অবস্থায় পান। তার গলায় ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মজর আলীর অভিযোগ, গ্রামের একটি পক্ষের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ ও মামলা রয়েছে। এর জের ধরেই প্রতিপক্ষের লোকজন তার ছেলেকে হত্যা করেছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরসালিন বলেন, শুকুর আলীর গলায় ধারালো বস্তুর দুটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় রাতে সাতজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ