সিসি ডেস্ক: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম স্থগিত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক আদেশে গত ১৯ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তির ওই কার্যক্রম স্থগিত করা হয়।আদেশে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১০২৭/২০১৭-এর ২৩/১/২০১৭ তারিখের আদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১৯ জানুয়ারির বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হয়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান ফারুকী স্বাক্ষরিত (২২ জানুয়ারি সংশোধিত) ওই আদেশে বলা হয়েছিল, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা, আবেদন করা মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই, তালিকাভুক্ত দাবিদার মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই তালিকাভুক্ত করা, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আনা অভিযোগ নিষ্পত্তির জন্য জেলা, মহানগর ও উপজেলা যাচাই-বাছাই কমিটি করা হলো।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই কমিটি গঠনের পর স্থানীয়ভাবে যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে বিতর্ক ওঠে। এরপর যাচাই-বাছাই কার্যক্রমের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এরপরই আদালতের নির্দেশনা অনুযায়ী কমিটি গঠনের বিজ্ঞপ্তি স্থগিত করা হয়েছে।