• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে অজ্ঞাত হিজড়ার গলাকাটা লাশ উদ্ধার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ভুট্টা ক্ষেত থেকে এক অজ্ঞাত হিজড়ার (৩০) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ডোমার থানা পুলিশ আজ বুধবার(১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য নীলফামারীর মর্গে প্রেরণ করেছে।
ডোমার থানার এসআই আরমান জানায়, উপজেলার গোমনাতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাঁধের পাড়ের একটি  ভুট্টা ক্ষেতে কে বা কারা অজ্ঞাত ওই হিজড়াকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে চলে যায়। সকালে এলাকার লোকজন গলাকাটা লাশ দেখে থানায় খবর দেয়। থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তিনি আরো উল্লেখ করেন, হিজড়ার পরনে লাল শাড়ি, হাতে চুড়ি ছিল। গলায় দড়ি লাগানো এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা ছিল। প্রাথমিক তদন্তে শেষে এটি একটি হত্যা বলে ধারণা করা হচ্ছে বলে তিনি বলেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ