• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুদকের গণশুনানী

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বুধবার দুর্নীতিবিষয়ক গণশুনানী চলছে। দুপুর ১২টা থেকে গনশুনানীতে উপজেলার ১০টি দপ্তরের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি এবং সেবা না পাওয়ার অভিযোগ তুলে ধরছেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিশ্ব ব্যাংক যৌথভাবে এ শুনানীর আয়োজন করেন।
নাগেশ্বরী উপজেলা চত্তরে গণশুনানীর আগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, দুদক কমিশনার নাসীর উদ্দিন আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার আবু হায়াত মোঃ রহমতুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন দুদক পরিচালক মনিরুজ্জামান, রাজশাহী কার্যালয়ের পরিচালক আব্দুল আজিজ ভুইয়া, রংপুর বিভাগীয় সমন্বয়ক মোজাহার আলী সরকার, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি, কুড়িগ্রাম জেলা প্রশাসক খাঁন মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার মেহেদুল করিম, নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, নাগেশ্বরী পৌরসভার মেয়র আব্দুর রহমান প্রমুখ।
দুদক কমিশনার নাসির উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সংবিধানে সরকারী চাকুরী জীবিদের জনগণের সেবক হিসাবে উল্লেখ করা হয়েছে। তারই আলোকে স্থানীয় জনসাধারন সেবা পাচ্ছে কি না তা জানতেই দুদকের এই উদ্যোগ। তিনি জনগনের উদ্দেশ্যে আরো বলেন, আপনারাই দেশের মালিক। তাই আপনাদের অধিকার সচেতন হতে হবে। আপনাদের উপজেলার বিভিন্ন অফিসগুলো জনগনের মাঝে কি ধরনের সেবা দিচ্ছে তা জানতে হবে। আর এই জানাটা আপনাদের অধিকার কারন তথ্য অধিকার আইন এদেশে বিদ্যমান আছে।
পরে জেলা প্রশাসক খাঁন মোঃ নুরুল আমিনের সঞ্চালনে গনশুনানী শুরু হয়। এতে উপজেলা ভুমি অফিস, উপজেলা সেটেলমেন্ট অফিস, উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস, উপজেলা পল্লী বিদুৎ সমিতি, উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা হিসাব রক্ষন অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, সমবায় অফিস, উপজেলা সমাজ সেবা অফিস, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস নিয়ে সেবা গ্রহিতা জনসাধারনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দুর্নীতি, অনিয়ম ও নিম্নমানের সেবা নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। জনসাধারনের উত্থাপিত অভিযোগ সমুহ দ্রুত সমাধানের জন্য সংশিষ্টদের নির্দ্দেশ দেয়া হয়।

কুড়িগ্রামে পুলিশ মেমোরিয়াল-ডে পালন
কুড়িগ্রামে পুলিশ মেমোরিয়াল-ডে পালন করা হয়েছে। বিভিন্ন জেলায় পুলিশে কর্মরত অবস্থায় বিভিন্নভাবে নিহত কুড়িগ্রাম জেলার বাসিন্দা ১৭জন পুলিশ সদস্যদের স্মরনে বুধবার সকালে সদর থানার পাশে অস্থায়ী মেমোরিয়াল স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মেহেদুল করিম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবহানসহ ৯ উপজেলার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন সময় নিহত পুলিশ সদস্যের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
পরে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন সুপার মেহেদুল করিম। এর আগে নিহত পুলিশ সদস্যদের স্মরনে পুলিশ লাইনস থেকে একটি শোক র‌্যালী বের হয়ে পুলিশ লাইনস চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। তাদের স্মরনে এবারই প্রথম জেলা পুলিশের উদ্দোগে পুলিশ মেমোরিয়াল -ডে পালিত হয়েছে।

গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি বাংলাদেশ- এর যৌথ অর্থায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটি কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ফুলবাড়ী, ভুরুঙ্গামারী, রৌমারী ও রাজীবপুর সহ ০৬টি উপজেলার ৪৭টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বুধবার কুড়িগ্রাম অভিনন্দন কনভেনশন সেন্টারে জেলা পর্যায়ে স্টাফ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশএর জেলা সহায়ক জনাব আ.ফ.ম রুকুনুল ইসলাম ডলার, ইএসডিও’র প্রকল্প সমন্বয়কারী মোঃ তোফাজ্জল হোসেন ও জেলা সমন্বয়কারী মোঃ জুলফিকার ইসলাম প্রমখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ