• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মুসলমানদের কবরের পরিবর্তে শ্মশানে দাহ করার প্রস্তাব : হিন্দু এমপির

আন্তর্জাতিক ডেস্ক: জমির অভাব দেখিয়ে মুসলমানদের কবর দেয়ার পরিবর্তে শ্মশানের দাহ করার প্রস্তাব দিয়েছেন এক হিন্দু এমপি। তিনি মুসলমানদের কবরস্থান নির্মাণ বন্ধ করতে আইন প্রণয়নেরও দাবি জানিয়েছেন।

সোমবার ভারতের উত্তর প্রদেশের উন্নাওতে এক জনসভায় ক্ষমতাসীন দল বিজেপির বিতর্কিত সংসদ সদস্য সাক্ষী মহারাজ এ দাবি জানান। খবর ইন্ডিয়া টুডের।

জনসভায় তিনি বলেন, ভারতে ২০ কোটি মুসলিম রয়েছেন। তাদের সবাইকে কবর দিতে জমির প্রয়োজন। কিন্তু হিন্দুস্তানে এত জমি কোথায়?

এছাড়া ভারতে থাকা দুই থেকে আড়াই কোটি হিন্দু সাধুর সমাধির জন্যও জমি দরকার।

ভারতে এত জমি নেই জানিয়ে এ বিজেপি নেতা বলেন, কবরস্থান হোক বা শ্মশান, কাউকেই সমাহিত করার প্রয়োজন নেই।

এদিকে গত ফেব্রুয়ারির শুরুতে উত্তর প্রদেশে এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, আপনারা যদি কোনো গ্রামে কোনো কবরস্থান তৈরি করেন, তাহলে সেখানে শ্মশানও তৈরি করতে হবে। রমজানে মাসে যদি নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ থাকে তাহলে দিওয়ালিতেও তা থাকতে হবে। কারও সঙ্গেই বৈষম্য করা উচিত নয়।

নরেন্দ্র মোদি ও সাক্ষী মহারাজের এমন বক্তব্যকে কেন্দ্র করে উত্তর প্রদেশে তুমুল বিতকর্ ছড়িয়ে পড়েছে। কংগ্রেস ও সমাজবাদী পার্টির নেতারা এ বক্তব্যের নিন্দা জানিয়েছেন।

কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেছেন, সব ধর্মের মানুষ নিজস্ব আচার মেনে চলে। কবরস্থানের প্রয়োজন হলে তা নির্মাণ করা হবে। একইভাবে শ্মশানের প্রয়োজন হলে তাও নির্মাণ করা হবে। কোনও নেতা বা সাধুর উসকানিতে এসব বন্ধ করা যাবে না।

সমাজবাদী পার্টির নেতা নরেশ আগরওয়ালের মতে, ক্ষমতাসীন বিজেপি কোনো ইস্যু না পেয়ে কবরস্থান নিয়ে এসব কথা বলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ