• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নতুন সময়সূচিতে চলছে ৬৮ ট্রেন

সিসি নিউজ: মার্চের প্রথম দিন থেকে সারা দেশে নতুন সময়সূচিতে চলছে ৬৮টি ট্রেন। এর মধ্যে পূর্বাঞ্চল রেলওয়ের ৪২টি এবং পশ্চিমাঞ্চলের ২টি ট্রেনের পরিচালন সময় সর্বনিন্ম ১০ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘণ্টা ৫ মিনিট পর্যন্ত কমে আসবে। রেল কর্মকর্তারা বলছেন, এর ফলে যাত্রীরা এখনকার চেয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে রেলওয়ের পূর্বাঞ্চল গঠিত। পূর্বাঞ্চল রেলওয়ের অধীনে ৪৬টি আন্তঃনগর ট্রেন চলে। এছাড়া দেশের বাকি অংশ নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে। এতে চলে ২৪টি আন্তঃনগর ট্রেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন তূর্ণা এক্সপ্রেসের পরিচালন সময় এখন ৭ ঘণ্টা ৪০ মিনিট। এখন তা হবে ৬ ঘণ্টা ৫০ মিনিট। অর্থাৎ ট্রেনটি ৫০ মিনিট আগে গন্তব্যে পৌঁছাবে। ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন রাত সাড়ে ১১টায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। এখন সকাল ৭টা ১০ মিনিটে চট্টগ্রামে পৌঁছায়। এখন পৌঁছবে সকাল ৬টা ২০ মিনিটে। পরিচালন সময় কমলেও ট্রেনটির যাত্রার সূচি অপরিবর্তিত থাকবে।

একইভাবে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী গোধূলি এক্সপ্রেসের পরিচালন সময়ও বর্তমানের চেয়ে ১ ঘণ্টা ৫ মিনিট করে কমছে। সিলেট-ঢাকা রেলপথের পারাবত এক্সপ্রেসের পরিচালন সময় ৪০ মিনিট কমবে বলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় সূত্র জানায়। এছাড়া নতুন সূচিতে ঢাকা থেকে আগের সময় অনুযায়ীই সুবর্ণ এক্সপ্রেস ছাড়বে। তবে চট্টগ্রামে পৌঁছবে এখনকার চেয়ে ২০ মিনিট আগে রাত ৮টা ১০ মিনিটে।

পশ্চিমাঞ্চলে আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময় ও ছাড়ার স্থান পাল্টানো হয়েছে। নীলসাগর এখন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ৮টায় ছেড়ে যাবে। এর আগে এ ট্রেনটি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে সকাল ৮টা ২৫ মিনিটে ছেড়ে যেত।

রদবদল এসেছে খুলনা-সৈয়দপুর, রাজশাহী-নীলফামারী পথে চলাচলকারী ট্রেনের সময় ও ছাড়ার স্থানেও। এসব ট্রেন এখন চিলাহাটী পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ