• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এখন আর উত্তরাঞ্চলে অভাব নেই- সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, এখন আর উত্তরাঞ্চলে অভাব নেই। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অবহেলিত উত্তরাঞ্চলের দরিদ্র মানুষদেরকে তৎকালীণ শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন মফিজ বলে আখ্যায়িত করেছিলেন। তবে বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় এই সব মফিজদের হাতেই এখন এ্যান্ড্রয়েড ফোন। এখন আর এ এলাকার মানুষদের কেউ মফিজ বলে না। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তিনি আরো বলেন, ২০০১ সালে জোট সরকার ক্ষমতায় এসে নীলফামারীর ইপিজেড বন্ধ করার পায়তারা করে অনেকটা অকার্যকর অবস্থায় ফেলে রেখেছিল। কিন্তু ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পরেই পুনরায় তা নতুন উদ্দ্যোমে চালু করা হয়। এখন সেথানে এ অঞ্চলের ২৬ হাজার মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করছে। তিনি বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলায় ৮৬ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি’র বাস্তবায়নে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বোড়াগাড়ী দোলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় এ কথা বলেন।  তিনি বলেন, আগে সার নেওয়ার জন্য মানুষ বিএনপি নেতাদের বাড়ি বাড়ি সারের স্লিপ নেওয়ার জন্য ঘুরতো। কিন্তু এখন আর কোন নেতার পিছনে ধর্ণা দিতে হয় না। সহজেই কৃষকরা সার পাচ্ছে। মন্ত্রী আরো বলেন, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু ইসলামের নামে কিছু উগ্রপন্থী জঙ্গি মানুষ হত্যা করছে। যা কোনভাবেই মেনে নেওয়া যায় না। বর্তমান সরকার জঙ্গিবাদ কঠোর হস্তে দমন করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান সংস্কৃতিমন্ত্রী। বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক এ্যাড. মমতাজুল হক, জেলা এলজিইডি’র নির্বাহী প্রোকৌশলী বেলাল হোসেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকছেদ আলী, ডোমার উপজেলা প্রকৌশলী শাহ মো: ওবায়দুর রহমান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক সায়িদ মাহমুদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ