• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আল-ফারুক একাডেমিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

সিসি নিউজ: আল-ফারুক একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার  পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন। অনুষ্ঠানের শুরুতেই সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মরহুম জাওয়াদুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। তার স্মরণে স্কুলটিতে কালো পতাকা উত্তোলণ করা হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মাসুদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমীন। এছাড়া ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুর আলম, সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল, প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ