• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মহেশখালীতে বন্দুকযুদ্ধে অস্ত্র ব্যবসায়ী নিহত

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে পুলিশ ও অস্ত্র কারিগরদের সঙ্গে বন্দুকযুদ্ধের একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত কুল্যা মিয়া (৫০) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত অস্ত্র ব্যবসায়ী ছিলেন। পরে তাঁর আস্তানা থেকে ১৩টি অস্ত্র ও ৩২টি গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোয়ানোক ইউনিয়নের কেরেনতলী পাহাড়ি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় অস্ত্র কারিগরদের ছোড়া গুলিতে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, অস্ত্রের কারিগর কুল্যা মিয়া মিয়া ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে আজ ভোর রাত সাড়ে ৪টায় অভিযান চালানো হয়। এ সময় একদল পুলিশ পাহাড়ের চারপাশ ঘিরে রাখে। সকাল ১০টায় কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অস্ত্রের কারিগরেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে পুলিশ ১৫০টি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে কুল্যা মিয়া নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ