• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ২টি ইউনিট চালু

ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ হয়ে যাওয়া তিনটি ইউনিটের মধ্যে দুটিতে আবার  উৎপাদন শুরু হয়েছে। আজ শুক্রবার বিকাল পাঁচটার পর ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আশুগঞ্জ গ্যাস ইঞ্জিন ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৩ চালু হয়।
বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ এম এম সাজ্জাদুর রহমান দুটি ইউনিট চালু হওয়ার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শুক্রবার রাতের মধ্যে অন্য প্লান্টটিও চালু করা সম্ভব হবে।
এর আগে আজ শুক্রবার সকাল সাতটার দিকে হঠাৎ করেই আগুন ধরে যায় বিদ্যুৎকেন্দ্রের ১৩২ কেভি গ্রিড লাইনের সুইচ ইয়ার্ডে। অগ্নিকাণ্ডের কারণে সকালে তিনটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে ৪২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এখনো বন্ধ রয়েছে ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টটি।
এই ঘটনায় জাতীয় গ্রিড লাইনের ত্রুটির জন্য কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোণায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ