দিনাজপুর প্রতিনিধি: ২০ দলীয় জোর্টের শীর্ষ নেতা ও জাতীয় গনতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি শফিউল আলম প্রধান আজ ৬ মার্চ সোমবার দিনাজপুরে আসছেন।
শফিউল আলম প্রধান সোমবার ঢাকা থেকে বিকেলে দিনাজপুরে এসে পৌছবেন। শফিউল আলম প্রধান দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দিনাজপুর ও পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে গনসংযোগসহ রাজনৈতিক কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। এছাড়া তিনি বিএনপিসহ ২০ দলীয়জোটের অন্যান্য শরিক দলের নেতাকর্মীদের সাথেও মতবিনিময় করবেন। এসব কর্মসূচী শেষে তিনি ঢাকায় ফিরে যাবেন।