ডেমরা (ঢাকা) প্রতিনিধি: ডেমরায় পৃথক দু’টি অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের শরীর তল্লাশি করে ১২০ পুড়িয়া গাঁজা ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। এর আগে শনিবার দিনগত রাতে ডেমরার পশ্চিম ডগাইর ও ডগাইর বড় মুরগির ফার্ম এলাকা তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- ডগাইর আল-আমিন রোডের হুমায়ূনের বাড়িতে বসবাসরত হবিগঞ্জের বানিয়াচং থানার রায়পুর গ্রামের আমীর হোসেনের ছেলে মো. রুমন (২২), কোনাপাড়ায় বসবাসরত শরিয়তপুরের সখিপুর থানার কার্তিকপুর গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে রাকিব (২০) ও ডেমরার বাঁশেরপুলের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মো. জয় (১৮)।
পুলিশ জানায়, উক্ত মাদক চোরাকারবারিদের গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা-গাঁজা বিক্রি করার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় রুমনের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও বাকি দুজনের কাছ থেকে ১২০ পুড়িয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে শনিবার রাতেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।