নীলফা
মারী প্রতিনিধি: আজ ৬ মার্চ সোমবার নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনী এ উপজেলায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন, আওয়ামীলীগের নৌকা প্রতিকের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী গত উপজেলা নির্বাচনে পরাজিত ফয়সাল মুরাদ (টিউবয়েল) ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা জাসদের সভাপতি গোলাম পাশা এলিচ (তালা)। ১১ ইউনিয়ন ও একটি পৌরসভার এ উপজেলায় দুই লাখ ৩০ হাজার ৫৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের দিন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি কঠোর পদক্ষেপ গ্রহন করেছে। সেই সঙ্গে নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি গ্রহন করেছেন উপজেলা প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি। আজ রবিবার দুপুরের পর ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছানো শুরু হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী পুলিশের পাশাপাশি, আনসার সদস্যগন দায়িত্ব পালন করবেন। ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে এছাড়া স্টাইকিং ফোর্স হিসাবে র্যাব ও পুলিশ উপজেলাজুড়ে টহল দিবেন।
এ ব্যাপারে জলঢাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সুষ্ঠু ও শন্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠিত করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে।