চাঁদপুর প্রতিনিধি: বিদ্যুৎপৃষ্ঠে মুনতাহা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার চাঁদপুর শহরের ট্রাকরোড রহমতপুর এলাকায় এই ঘটনা ঘটে। মুনতাহা রহমতপুর খান বাড়ির মাও. মাহবুব আলমের মেয়ে। সে আল আমিন ছাত্রী শাখার ১০ম শ্রেণীর ছাত্রী।
ঘটনা সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার পূর্বে মুনতাহা গোসল করে জামা-কাপড় শুকাতে দওয়ার জন্য বাইরের মোটা তাররে মধ্যে হাতদিলে মুনতাহা বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার পরিবারের লোকজন সেখান দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মুনতাহাকে মৃত বলে জানায়।
এদিকে মুনতাহার এ করুন মৃত্যুতে তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। পুরো হাসপাতাল জুড়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। পরিবারের লোকজন জানান, রোববার রাতের ভারী বৃস্টিতে বিদ্যুৎতের তার ছিরে পড়ার কারনে এমন ঘটনা ঘটে।