রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে বাল্য বিয়ের অপরাধে ভ্রাম্যমান আদালত পৃথক দু’টি অভিযান চালিয়ে বর ও বরের পিতাসহ ৪ জনের প্রত্যেককে ১০ দিনের করে জেল এবং অন্য ১১ জনের প্রত্যেককে ১ হাজার করে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম একদল পুলিশ নিয়ে নাজিমখান ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে বাল্য বিয়ের আসর থেকে ১৫ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আটককৃত বর ও বরের পিতা ৪ জন হলেন-নাজিমখান ইউপির সোমনারায়ণ এলাকার বরের পিতা শ্রী দুলাল চন্দ্র বর্মন (৬৫),বর শ্রী পল্লব চন্দ্র বর্ম্মন (১৮), ঘড়িয়ালডাঙ্গা খিতাবখাঁ এলাকার বরের পিতা শ্রী জয় চন্দ্র বর্মন (৬৭), বর শ্রী নিখিল চন্দ্র বর্মন (১৯)। ঘটনার সঙ্গে জড়িত অন্য ১১ জনের প্রত্যেককে ১০০০ হাজার টাকা করে জরিমানা করা হয়।