• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাল্যবিয়ের আয়োজক কনের পিতার দণ্ড

ঝিনাইদহ  প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় রিতু খাতুন (১৫) নামে নবম শ্রেণীর এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। এছাড়া, বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে কনের পিতাকে জরিমানা করা হয়েছে। রিতু ওই উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামের শুকুর আলীর মেয়ে ও শৈলকুপা পাইলট গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।

স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে রিতুর বাল্যবিয়ের আয়োজন করে তার পরিবার। খবর পেয়ে শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম মুনীম লিংকন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। এছাড়া বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯২৯ এর ৬ ধারা মোতাবেক কনের পিতাকে জরিমানা ও বাল্যবিবাহ না করানোর বিষয়ে মুচলেকাও নেয়া হয়।

শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম মুনীম লিংকন জানান, বাল্য বিয়ে প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে এবং যেখানেই বাল্য বিয়ের ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ