• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংবাদিক শিমুল হত্যায় ব্যবহৃত অস্ত্র পুকুরে

সিরাজগঞ্জ: দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যায় ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুর বাড়ির পাশে পুকুর থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, আদালতের নির্দেশে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মেয়র মীরু ও তার ভাই হাসিবুল হক মিন্টুকে।
জিজ্ঞাসাবাদে শিমুল হত্যার কাজে ব্যবহৃত অস্ত্রের কথা স্বীকার করেন মিন্টু। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মেয়রের বাড়ির পাশে পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি সাংবাদিক শিমুল হত্যা মামলায় পৌর মেয়র মীরু ও তার ভাই মিন্টুকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে বিচারক নজরুল ইসলাম তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার পুলিশ তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অস্ত্রের কথা স্বীকার করেন মিন্টু। সেই তথ্য অনুসারে মঙ্গলবার সকালে তাদের বাড়ির পাশের একটি পুকুর থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ।
২ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মেয়র মীরুর বাড়িতে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মী ও বিজয়ের স্বজনরা মেয়রের বাসার সামনে মিছিল নিয়ে গিয়ে ইটপাটকেল ছোড়ে।
এ সময় মেয়র মীরু ও তার ভাই মিন্টু শটগান দিয়ে গুলি ছুঁড়তে থাকেন। একপর্যায়ে শটগানের গুলিতে কর্তব্যরত সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন।
পরে প্রথমে শিমুলকে বগুড়া ও পরের দিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হচ্ছিল। কিন্তু এর আগে পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে পৌর মেয়র মীরুকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় শাহজাদপুর পৌর মেয়র মীরু, তার ভাই পাবনা জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল হক মিন্টুসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ