নীলফামারী প্রতিনিধি: দেশীয় রিভালবার ও তিন রাউন্ড গুলিসহ রবিউল ইসলাম (৪০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। আটককৃত রবিউল লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে বলে জানান র্যাব-১৩ এর অধীনস্থ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের কমান্ডার মেজর খুরশীদ আনোয়ার। মেজর খুরশীদ আনোয়ার বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদ পেয়ে নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শাহিনুর কবিরসহ র্যাব সদস্যরা লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার সানিয়াজান বাজার থেকে তাকে আটক করা হয়। রবিউল র্দীঘ দিন থেকে চোরই পথে অবৈধ অস্ত্র নিয়ে এসে লালমনিরহাটসহ আশেপাশের জেলায় অস্ত্রের ব্যবসা করে আসছিল। আটককৃত রবিউলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর হাতিবান্ধা থানায় প্রেরণ করা হয়েছে।