শরীফুল ইসলাম, চাঁদপুর: মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রকিরোধকল্পে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডি ইউনিয়ন জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি স্পেশাল ব্রাঞ্চ ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বিপিএম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, অপরাধিরা কখনোই জন্ম থেকে হয় না। তারা সমাজের পারিপার্শিকভাবে অপরাধি হয়। আমাদের বিপদগামী সন্তানদের ফিরিয়ে আনতে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু হয়েছে। একজন সন্তান অপরাধি হলে সর্বপ্রথম তার বাবা মা জানে। আমাদের উদ্দেশ্য হলো একটি সুন্দর সমাজ ব্যবস্থা চালু করা। এই উদ্দেশ্যকে সফল করতে পুলিশ ও জনতাকে এক হতে হবে। আইন আপনাদের দায়িত্ব দিয়েছে কেউ যদি আপনার সামনে অপরাধ করে তবে তাকে বাধা দেয়ে এবং পুলিশকে অবহিত করা। আশির দশকে বিশ্বের বিভিন্ন দেশে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু হয়। বাংলাদেশে আমরা যখন এই ব্যবস্থা চালু করি তখন থেকে অপরাধ অনেকটাই কমে এসেছে।
তিনি বলেন. পুলিশের একার পক্ষে সমাজের সকল অপরাধ নিমূল করা সম্ভব না। এজন্য সমজের সকল শ্রেনীপেশার মানুষক এগিয়ে আসতে হবে। চাঁদপুর সদর উপজেলায় সাড়ে চার লাখ মানুষ বাস করে। মাত্র ৫১ জন পুলিশ এতোগুলো মানুষকে কিভাবে নিরাত্তা দিবে। এজন্য পুলিশ ও জনতাকে এহ হয়ে কাজ করতে হবে। আর সেই লক্ষ্যেই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে।
তিনি বলেন, আপনাদের এলাকায় কারা অপরাধ করে তা আপনারা জানেন। এজন্য আপনাদের কাছে অনুরোধ পুলিশকে তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করবেন। আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি তবে সত্যিকার অর্থে এই দেশকে সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হবো। আমরা বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের কাছে মডেল হতে পেরেছি। কিন্তু বাল্য বিয়ে প্রতিরোধে আমরা অনেক পিছিয়ে রয়েছি। তাই আসুন সবাই মিলে সকল সামাজিক অপরাধগুলো প্রতিরোধ করে এই দেশকে রোল মডেল হিসাবে রুপান্তরিত করি।
ড. জাবেদ পাটওয়ারী আরো বলেন, ভালো মানুষ না হলে ভালো পুলিশ অফিসার হওয়া যায় না। পুলিশ রাত জাগে বলেই সাধারণ মানুষ শান্তিতে ঘুমতে পারে। এই দেশটাকা মাদকমুক্ত করার দায়িত্ব আমার, আপনার সকলের। আসুন আমরা সবাই মিলে চাঁদপুরকে সন্ত্রাস মাদক, সন্ত্রাস –জঙ্গিবাদ ও বাল্য বিয়ে মুক্ত জেলা হিসেবে গড়ে তুলি।
কমিউনিটি পুলিশিং চাঁদপুর –এর প্রধান উপদেষ্টা ও পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌ-পুলিশের পুলিশ সুপার সুব্রত হালদাদার, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্ল্যাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, জেলা কমিউনিটি পুলিশিং এর ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সালেহ আহম্মদ জিন্নাহ।
কমিউনিটি পুলিশিং ইন্টিলিজেন্স (আইসিপিআই) মো. হারুনুর রশিদ ও সদর উপজেলা কমিটিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ওমর ফারুকের যৌথ পরিচালনায় এর অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ নুরুল আমিন খন্দকার, সদর উপজেলা ইমাম সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা কাজী সমিতির সভাপতি ফজলুল করিম, জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য অ্যাড. মেহেদী হাসান জসিম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তানিয়া আক্তার।
এসময় চাঁদপুর প্রেসক্লাবে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পদক জি এম শাহীনসহ কমিউনিটি পুলিশিংয়ের অন্যানন্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।