• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাবনায় খ্রিস্টান ধর্মপল্লীর নৈশপ্রহরীকে কুপিয়ে জখম, আটক ৩

পাবনা: জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর খ্রিস্টান ধর্মপল্লীর (চার্চ) নৈশ প্রহরীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর তিনটার দিকে।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা পুলিশ বা কেউ বলতে পারেনি। আহত নৈশপ্রহরী হলেন উপজেলার লাউতিয়া গ্রামের বাউল কস্তার ছেলে গিলবার্ট ডি কস্তা (৬০)। তাকে মুমূর্ষুু অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ভোর তিনটার দিকে ৩ যুবক এসে নৈশপ্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। নৈশ প্রহরীর গলা, হাত-পা সহ বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযান চালিয়ে সন্দেভাজন তিনজনকে আটক করেছে। তবে পুলিশ তাদের নাম জানাতে অপরাগতা প্রকাশ করেছে। এ ঘটনায় খ্রিস্টান পল্লীতে চরম আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ