• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুসিক নির্বাচনে প্রয়োজনে সেনা মোতায়েন

ঢাকা: পরিকল্পনা না থাকলেও প্রয়োজনে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। এজন্য সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান সিইসি।

সিইসি আরো বলেন, কুমিল্লা সিটি নির্বাচনে আপাতত সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত নেই। তবে সেনাবাহিনী প্রস্তুত থাকবে। পরিস্থিতি খারাপ হলে তাদের তাত্ক্ষণিক নামানো হবে। নির্বাচনী এলাকায় জঙ্গি হামলা বা নাশকতার বিষয়েও বৈঠকে আলোচনা হয় বলে সিইসি জানান।

আইনশৃঙ্খলা বাহিনী বলেছে, তারা কমিশনকে পূর্ণ সহযোগিতা করবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সে ব্যবস্থা থাকবে। নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা অনিয়মে জড়ালে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

কমিশনার রফিকুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, ইসিকে যাতে কোনো বদনাম বহন করতে না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আপনারা আইনানুগভাবে কাজ করবেন, কমিশন আপনাদের সঙ্গে থাকবে।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, আমরা সাংবিধানিক দায়িত্ব পালনের শপথ নিয়েছি। এই শপথ রক্ষার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর ওপরেও পড়ে। কুমিল্লা সিটি নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের একটি মহড়া। তাই দায়িত্ব পালনে কোনো গাফিলতি বা শৈথিল্য দেখানোর অবকাশ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ