চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে চরপাত্রখাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে বিদ্যালয়টির আয়োজনে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী শেখ জাহাঙ্গার আলম। বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষিকা মোছা শাহিদা খাতুন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ সরকার, আলহাজ¦ তোফাজ্জল হোসেন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী, সদস্য মো. বানেচ আলী প্রমুখ।
চিলমারীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত
“দূর্যোগের প্রস্তুতি সারাক্ষন আনবে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, টিডিএইস, কারিতাস এবং ফ্রেন্ডশীপের সহযোগিতায় কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মির্জা মুরাদ হাসান বেগ এর সভাপতিত্বে দূর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭১’ বীর সৈনিক চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, জেলা পরিষদ কুড়িগ্রাম সদস্য রেজাউল করিম লিচু, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সিরাজুদৌলা, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিস ইনচার্জ গোলাম মোস্তফা, চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু প্রমূখ। র্যালি ও আলোচনা সভায় বিভিন্নস্থরের লোকজন অংশ গ্রহন করেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস এম নুরুল আমিন সরকার।