• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি: দলীয় প্রভাব ও সেনা সদস্যের দাপট দেখিয়ে ঘরছাড়া করার চক্রান্ত করা হচ্ছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার অসহায় বিধবা স্ত্রী বুলবুলি রানীসহ তার এতিম সন্তানদের। চলাচলের রাস্তা দখল করে গোটা সম্পত্তি গ্রাসের চক্রান্ত করছে ভূমিদঃস্যু নৃপেন গংরা।
শনিবার (১১ মার্চ) সকালে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অনাদী চন্দ্র সরকারের বিধবা স্ত্রী বুলবুলি রানী সরকার। লিখিত বক্তব্যে তিনি জানান, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চিরিরবন্দর মৌজার ১১১ নং খতিয়ানের ৪৯৫৩ নং দাগের ৬ শতক সম্পত্তি তার স্বামী অনাদী চন্দ্র সরকার ২০০১ সালে খরিদ করে ইট-টিনের সেমি-পাকা বাড়ি নির্মাণ করেন এবং তখন থেকেই তারা উক্ত সম্পতিতে বসবাস করে আসছেন।
জমি ক্রয়ের পর হতেই বাড়িতে আসা যাওয়ার জন্যে বাড়ির উত্তর পাশের জমি রাস্তা হিসেবে ব্যবহার হয়ে আসছে। কিন্তু আন্ধারমুহা গ্রামের নৃপেন চন্দ্র রাস্তার পাশের জমি ক্রয় করে তার জমিসহ আমার জমি দখল করে জোরর্পূবক বাড়ি নির্মাণ করে। জমির সীমানা নিয়ে তখন থেকেই আমি বিচারের জন্যে বিভিন্ন জায়গায় দেনদরবার করে আসলেও তার অথর্ প্রতিপত্তির কাছে পেরে উঠছি না।
স্থানীয় লোকজনের মধ্যস্থতায় নৃপেন রায়কে আমার স্বত্ব দখলীয় ৭০ বর্গফুট ব্যবহার করে ৬ তলার ভিত্তির বাড়ি নির্মাণ করবে এবং ১৮০ বর্গফুটের রাস্তাটি বহাল থাকে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীর দাপট ও সেনাবাহিনীতে চাকুরী করা পুত্রের প্রভাব খাটিয়ে ভূমিদস্যু নৃপেন চন্দ্র রায়ের সন্তানরা তাকে গৃহবন্দী করেছেন। নিজ বাড়িতে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়ে স্বামীর ক্রয়করা সম্পত্তিটুকুও তারা কেড়ে নিতে চায়। বিত্তশালী নৃপেনের সন্ত্রাসী পুত্র উদয় চন্দ্র রায়, কনক চন্দ্র রায় এবং সেনাবাহিনীতে চাকুরী করা সন্তান মানস রায় টুটুল, স্থানীয় যুবলীগের সভাপতি সুমান দাস ও সাধারণ সম্পাদক সোলায়মানসহ ১৫-২০ জন সন্ত্রাসী গত ১১ ফেব্রয়ারী বাড়িতে ঢুকে ৩ লাখ টাকা চাঁদা দাবী করে। আমি দিতে অস্বীকার করায় তারা নির্দয়ভাবে আমাকে পিটিয়ে আহত করেছে এবং বলেছে মেরে লাশ গুম করে ফেলবে।
চিরিরবন্দর থানা পুলিশ মামলা গ্রহণ না করায় গত ১৯ ফেব্রয়ারী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দ্রুত বিচার আদালত দিনাজপুরে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫-২০জনকে আসামী করে বুলবুলি রানী সরকার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং ০৬/১৭(দ্রুত বিচার) তাং ১৯-০২-১৭।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান নয়ন কৃষ্ণ সরকার ও প্রতিবেশী আফজাল হোসেন সরকার।
এদিকে নৃপেন চন্দ্র রায়ের পুত্র উদয় কুমার রায় জানান, জমিটি ক্রয়কৃত সম্পত্তি, এ জমি নিয়ে তাদের সাথে বিরোধ আছে স্বীকার করেন।
মুক্তিযোদ্ধা পরিবারকে মারধোরের বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মমিনুল ইসলাম জানান, স্বর্গীয় অনাদী চন্দ্র সরকার জমি ক্রয়ের সময়েই রাস্তা বুঝে নেননি ফলে এখন দুই পরিবারের মাঝে সমস্যা দেখা দিয়েছে। বসবাসের জন্য তাদের উভয় পরিবারের মাঝে আপোষের চেষ্টা করা হচ্ছে।
আব্দুলপুর ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েকবার বিচার শালিসে বসা হয়েছে কিন্তু সিদ্ধান্ত মানা হচ্ছেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ