• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে র‌্যাবের ভূয়া মেজর আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী কমলপুর বাজার থেকে আশিকুল ইসলাস আশিক (২৫) নামে এক ভূয়া মেজরকে আটক করেছে র‌্যাবের সদস্যরা।
আটক আশিকুল ইসলাস আশিক দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মো. মোসলেন উদ্দিনের ছেলে।
র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের ব্যাটলিয়ান কমান্ডার মেজর সাকিব জানান, আশিকুল ইসলাম আশিক বেশ কিছুদিন ধরে নিজেকে র‌্যাবের মেজর সিফাত ও দুদকের উপ-পরিচালক গোলাম মর্তূজা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিল।
শনিবার দুপুরে কমলপুর বাজারে সে নিজেকে র‌্যাবের মেজর সিফাত বলে পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবী করে। এ সময় তাকে হাতে নাতে আটক করা হয়। দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের এএসপি গোলাম মোর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ