• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

সাতক্ষীরা: জেলার তালায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন। রবিবার ভোর তিনটার দিকে রহিমাবাদ-মহান্দী সীমান্তবর্তী এলাকায় লক্ষণ দাসের আম বাগানের পাশে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার পিস্তল, একটি রাম দা, চারটি ককটেল, দুই পিস তাজা গুলি এবং গ্রিল ভাঙ্গার সরঞ্জাম উদ্ধার করে।
নিহতরা হলেন- এক সময়ের পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের কানাইলাল বাছাড়ের ছেলে বিদ্যুৎ বাছাড় (৪৬) এবং সুজনশাহা গ্রামের নুরুদ্দীন শেখের ছেলে তালহা শেখ (২৬)।
তালা থানার এএসআই শফিউজ্জামান মোহন ও পুলিশ সদস্য কল্যাণ আহত হয়েছেন। আহতরা তালা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান জানান, রাতে এসআই মোজাফ্ফরের নেতৃত্বে পুলিশ টহলরত অবস্থায় রহিমাবাদ-মহান্দী সীমান্তবর্তী এলাকায় একটি আম বাগানের পাশে পৌঁছলে ডাকাত দল টহলরত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পিছু হটে। পরে ঘটনাস্থলে দুইটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
তিনি আরো জানান, গুলাগুলির সময় তালা থানার এএসআই শফিউজ্জামান মোহন ও পুলিশ সদস্য কল্যাণ (ব্যাচ নং-৯৭৯) আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ