• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

শার্লিন চোপড়া এখন ভূত!

বিনোদন ডেস্ক: সম্প্রতি ৯ মিনিটের একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শার্লিন চোপড়া। ‘মায়া’ নামে এই স্বল্প দৈর্ঘ্যের এই ছবিটির নায়িকা খোদ শার্লিন। একটি ভূতকে ঘিরে গড়ে উঠেছে কাহিনির ভিত। এই ভূত আবার শার্লিনের ‘লুক অ্যালাইক’। মাত্র ৯ মিনিটের এই ছবিতে নিজের শরীরী জাদুর বিস্ফোরণও রাখার চেষ্টা করেছেন শার্লিন। ভূতের চরিত্রে থাকা শার্লিনকে দেখানো হয়েছে এক গভীর জঙ্গলের মধ্যে ঝরনার পাশে বসে থাকতে। আর তার পরনে স্বল্পবাস।

শার্লিনের জাদু দেখতে গেলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আর এই ছবির মধ্যে দিয়েই শার্লিন একাধারে পরিচালক, গল্প লিখিয়ে এবং প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেছেন।

একটা সময়ে মডেলিং করতেন শার্লিন। সেখান থেকে পা রেখেছিলেন বলিউডে। সেইসঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী ছবিতেও। মাঝে বিশ্বখ্যাত গ্ল্যাম ম্যাগ ‘প্লে-বয়’-এর ‘কভার গার্ল’ হয়েছিলেন। এর মাঝেই ‘কামসূত্র থ্রি ডি’ নামে একটি ছবি করছিলেন। সেই ছবি এখনও মুক্তি পায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ