• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে লিচু গাছ কর্তন, থানায় অভিযোগ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে লিচু বাগানের ৬টি ফলন্ত লিচু গাছ কর্তন করায় থানায় অভিযোগ দায়ের করেছে গাছ মালিক নজরুল ইসলাম।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা  গেছে, গত ৯ মার্চ বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভিয়াইল গ্রামের রজব আলী শাহ’র পুত্র নজরুল ইসলামের  আলীর লিচু বাগানের ৬টি ফলন্ত লিচু গাছ কে বা কারা কর্তন করেছে। নজরুল জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীর  কিছু লোকের সাথে তার জমি সংক্রান্ত বিরোধে দিনাজপুর জেলা দেওয়ানী ও ফৌজদারী আদালতে মামলা চলছিল। এরই জের ধরে তারাই তার (নজরুলের) লিচু বাগানের ফলন্ত লিচু গাছগুলি কর্তন করতে পারে বলে অভিযোগ করেন। তিনি আরও জানান, কর্তনকৃত গাছগুলির আনুমানিক মূল্য প্রায় ৮৫ হাজার টাকা।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ হারিসুল ইসলাম জানান, অভিযোগপত্র পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ