শরীফুল ইসলাম, চাঁদপুর: জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, যারা আইন অমান্য করে নদীতে মাছ শিকার করবে, আমরা একটি নৌকাও ছাড়বো না। ষাটনল. মহনপুর ও লক্ষ্মীপুরে সারাক্ষণ ক্যাম্প করে রাখতে হবে। যারা জাটকা সংরক্ষণ আওতায় কাজ করছেন, আপনরা জাটকার পীছনে না দৌড়য়ে স্থীর হয়ে কাজ করুন। প্রত্যেক স্থানের মূল পয়েন্টে মনিটরিং করে রাখতে হবে। যে খাল থেকে জেলেরা নদীতে নামে সেই খালগুলো সনাক্ত করতে হবে। জেলেদের চাল দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ আসে। চেয়ারম্যানরা যদি চাল কম পান আপানরা তা রিসিভ করবেন না।
তিনি বলেন, পুরানবাজারে বাড়ির ছাতে বিদ্যুৎস্পৃষ্টে দু’বোনের মধ্যে এক বোনের মৃত্যু হয়। এই রকম একটি বাড়ির ছাদে বিদ্যুতের তার নেওয়া হয়েছে। তার উপর সেই তারে কোর প্রকার রাবার ব্যবহার করা হয়নি। যারা প্রকৃত দোষি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এই নিয়ে একটি তদন্ত টিম ঘটন করবো। এ বিষয়ে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাৎ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার শামসুন্নাহার, নৌ-পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সিভিল সার্জন মো. মতিউর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিজি, জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান, কস্টগার্ড স্টেশন কমান্ডার লে. মো. আতহার আলী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. এমজি ফারুক ভূঁইয়া, মতলব দক্ষিন উপজেরা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, আনসার ভিডিপিরি সহকারী পরিচালক মো. লুৎফর রহমান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ইসলামী পাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. শামসুদ্দিন সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।