• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চা ভেবে বিষপানে ২শিশুর মৃত্যু, অসুস্থ ৪

ঠাকুরগাঁও: সদরের হরিন্দা গ্রামে চা পাতা না দিয়ে ভুলে দানাদার বিষ (কীটনাশক) মিশিয়ে চা তৈরি করে পান করায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে আরও চারজন অসুস্থ হয়েছেন।
রবিবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, সোহান (৭), সোহানা (২)। অসুস্থরা হলেন জমিলা (৫০), সরুফা (৪০), সাবিনা (২৫), সাদিয়া (৫)। অসুস্থদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের আলাউদ্দিনের স্ত্রী জামেলা (৫০) মেহমানদের আপ্যায়নের জন্য চা তৈরির সময় ভুল করে দানাদার বিষ দিয়ে চা তৈরি করে। সেই চা পরিবারের ৬জন পান করেন। এ সময় তাৎক্ষনিক বিষক্রীয়া হয়ে শিশু সোহান ঘটনাস্থলেই মারা যায়। অসুস্থ হয় আরো ৫জন। তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহানা (২) মারা যায়।
ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়েছে। শত্রুতাক্রমে এমনটি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ