• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আমার মন শাকিবের কাছে: অপু

বিনোদন ডেস্ক: অপু বিশ্বাস এখন রীতিমতো একটি বিতর্কের নাম। হঠাৎ ডুব দেয়া। দীর্ঘসময় পর আবার ভেসে উঠা। এখনো আত্মপ্রকাশ না হওয়া। সব মিলিয়ে ‘অপু’ রহস্য কাটছেই না। এদিকে জ্বীনের বাদশার মত মাঝে মাঝে বিভিন্ন মিডিয়ার সাথে কথা বলেন। আর সব শেষে জানান ‘আর কিছু দিন পরেই ফিরবেন’। সেই ফেরা আর হয় না। সম্প্রতি তিনি জানালেন তার হালের খবর।

এক সাক্ষাৎকারে তিনি জানালেন, তার মন খারাপ। কারণ মনটা তার কাছেই নেই। মন তাহলে কোথায় গেল, এই প্রশ্নের জবাবে তিনি জানান, মন থাকে অন্য কোথাও, তবে যার কাছে থাকে তার কাছে ভালো আর যত্নেই থাকে।

তবে তার মনটা কার কাছে সেই প্রশ্নের জবাব এড়িয়ে গেলেও, কৌশলে জানিয়ে দিলেন উত্তর। তার কথায় স্পষ্ট তার মন রয়েছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের কাছে। অপু বলেন, শাকিবতো সবার মনে থাকে, সেটি আমার ভীষণ ভালো লাগে। আমার আর শাকির মন এবং ভালোবাসা আমরা দুজনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না।

নিজের আত্মপ্রকাশ নিয়ে অপু জানালেন, বেশ কিছুদিন অবসরে থাকায় কিছুটা মুটিয়ে গেছি। এখন নিয়মিত জিম করছি। আমি চাই পুরোপুরি ফিটনেস নিয়ে প্রত্যাবর্তন করতে। তাই সময় একটু বেশি লাগছে। অন্য কিছু নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ