• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওজনে কারচুপি করলে এক বছর জেল ও এক লাখ টাকার জরিমানা

ঢাকা: ওজনে কারচুপি বা ফাঁকি দিলে সর্বোচ্চ এক বছরের জেল এবং এক লাখ টাকার জরিমানার বিধান অন্তর্ভুক্ত করে ‘ওজন ও পরিমাপ আইন, ২০১৭’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, প্রস্তাবিত আইন অনুযায়ী মানদণ্ডহীন বাটখারার জন্য আগে ছয় মাস জেল বা অনূর্ধ্ব তিন হাজার টাকা জরিমানার বিধান ছিল। এখন সাজার মেয়াদ ঠিক রাখা হলেও জরিমানার পরিমাণ ২০ হাজার টাকা করা হয়েছে। এভাবে আরও কয়েকটি ধারায় জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে।

এ ছাড়া এ আইনে আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন আন্তর্জাতিক মান সংস্থাসহ (আইএসও) অন্য সংস্থাগুলোর নিয়মকানুন এ আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজকের সভায় বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন–২০১৭–এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এখানে ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে যেসব শিল্পপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছিল, সেটা হালনাগাদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ