• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তবুও বেরোবিতে ছাত্র সংসদের ফি আদায়!

রংপুর : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত কোনো ছাত্র সংসদের নির্বাচন হয়নি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নয় বছরেও তৈরি করা হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের কাঠামোগত রূপ। নেই কোনো দৃশ্যমান উদ্যোগও। তবে ছাত্র সংসদ না থাকলেও বছরের পর বছর এ বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ অর্থ আদায় করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে নানা প্রতিকূলতা আর অভ্যন্তরীণ কোন্দলে মেরুদন্ডহীন হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের  ছাত্রসংগঠনগুলো। ফলে নবীন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানাবিধ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসলেও অধিকার আদায়ে সোচ্চার হতে ব্যর্থ হচ্ছে ছাত্রসংগঠনগুলো।
জানা যায়, ২০০৮ সালে প্রতিষ্ঠিত রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার নয় বছরেও কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের কাঠামোগত রূপ প্রদানে কোনো উদ্যোগ নেয়া হয়নি। তবে ছাত্র সংসদের কোনো কার্যক্রম না থাকলেও প্রতিবছর এ বাবদ ফি আদায় করে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তিকালীন সময়ে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ বাবদ ২০০ টাকা করে আদায় করা হচ্ছে। এই অর্থ কোন খাতে ব্যয় হয় সে বিষয়ে নেই কোনো সুনির্দিষ্ট তথ্যও। অথচ নিয়ম রয়েছে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের। সংসদ শিক্ষার্থীদের পাঠ চর্চার পাশাপাশি সামাজিক সংগঠন হিসেবে ছাত্র-ছাত্রীদের সহ-শিক্ষামূলক কার্যক্রমে উৎসাহ প্রদান করে। শুধু তাই নয়, সেশনজট নিরসন, পরিবহন সমস্যা, চিকিৎসাসেবা, আবাসিক সুবিধাসহ হলে ভতুর্কি, অতিরিক্ত শিক্ষা ফি বন্ধের দাবির মত নানাবিধ অধিকার আদায়ে ছাত্র সংসদ শিক্ষার্থীদের ‘ট্রেড ইউনিয়ন’ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে নবীন এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ অতীব জরুরি হয়ে পড়ছে বলে ছাত্রনেতা, শিক্ষক-শিক্ষার্থীরা মন্তব্য করেছে।
অন্যদিকে, ছাত্র সংসদ না থাকলেও বিকল্প হিসেবে ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার কথা। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠন তাদের দূর্বল কাঠামো কেটে উঠতে পারেনি। প্রতিকূল পরিবেশ আর অভ্যন্তরীণ কোন্দলে অনেকটা মেরুদন্ডহীন হয়ে পড়েছে ছাত্র সংগঠনগুলো। সম্প্রতি বিষয়টি আরো নাজুক পরিস্থিতির আকার ধারণ করেছে।
অনুসন্ধানে দেখা গেছে, গত ৪ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের সাথে ছাত্রলীগ নেতাদের একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যাবতীয় কার্যক্রম কেন্দ্র থেকে স্থগিত ঘোষণা করে। উক্ত ঘটনাসহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আরেকটি ঘটনায় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অনেকের নামে পৃথক দৃটি মামলাও দায়ের করা হয়েছে। মামলার আতঙ্ক আর কমিটিহীন ছাত্রলীগ নেতারা বর্তমানে অনেকটাই ছত্রভঙ্গ হয়ে অবস্থান করছে।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ছাত্র শিবিরের প্রকাশ্যে কোনো কার্যক্রম দেখা যায়নি। তবে দীর্ঘদিন পর ২০১৬ সালের ১৪ অক্টোবর ছাত্রদলের প্রথম কমিটি ঘোষণা করা হলেও পদবঞ্চিতদের বিপক্ষে অবস্থানের কারণে তিন ভাগে বিভক্ত হয়ে নিষ্ক্রিয় হয়ে আছে ছাত্রদল। সম্প্রতি একটি প্রসঙ্গে এমন বিভক্তির কথাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আল মুরসালিন মুন্না। আর জাতীয় ছাত্র সমাজের কমিটি থাকলেও মাঠে দেখা যায়না নেতাকর্মীদের। অনেকটা ডুমুরের ফুলই বটে।
এদিকে বামধারার ছাত্রসংগঠনগুলো মাঝে মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন কর্মসূচির ঘোষণা দিলেও মাঠে সংগুঠনগুলোর উপস্থিতি নগণ্য থাকায় শেষ পর্যন্ত কুলে উঠতে পারেনা। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়নের এমন দুর্বস্থায় অনেক সময় জোটের ব্যানারে কর্মসূচি পালন করে।
ছাত্র সংসদের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি যুগেশ ত্রিপুরা বলেন, এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রফ্রন্ট প্রতিষ্ঠার পর থেকেই আমরা ছাত্র সংসদ গঠনের দাবি জানিয়ে আসছি। এ দাবিতে বিভিন্ন সময়ে কর্মসূচিও পালন করেছি। বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চার জন্য ছাত্র সংসদ নির্বাচন জরুরি হয়ে পড়েছে।
এ ব্যাপারে বিশ্¦বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী বলেন, ছাত্র সংসদ নির্বাচন গণতন্ত্র ও সংসদীয় চর্চার বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটের আলোকে বলা যায়, এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনের কাঠামোগত কোনো রূপ দেয়া সম্ভব হয়নি। তবে সহ শিক্ষামূলক কার্যক্রম হিসেবে বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচির আয়োজন ও পালন করছে। শিক্ষার্থীদের মেধা ও মননে যুগোপযোগী করতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
গঠনের বিষয়ে আদৌ কোনো পরিকল্পনা আছেৃ কিনা এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ডাকসুসহ অন্যান্য পথপ্রদর্শক বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ কার্যকর করলে এই বিশ্ববিদ্যালয়েও করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ